গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National বিহারের সাংসদকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

    বিহারের সাংসদকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

    0
    305

    বাবা সিদ্দিকির পর এবার বিহারের সাংসদ পাপ্পু যাদবকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।

    এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন পাপ্পু যাদব। বলেছিলেন, পুরো লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং তিনি ২৪ ঘন্টায় শেষ করে দেবেন।

    তাঁর সেই মন্তব্যের জেরে সোমবার এক অজ্ঞাতপরিচয় নম্বর থেকে ফোন আসে পাপ্পু যাদবের কাছে। ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন, তিনি লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ। লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে কোনওরকম মন্তব্য না করে পাপ্পু যাদব যেন তাঁর নিজের কাজে মন দেন। পাপ্পু যাদবকে তারা বড় ভাইয়ের চোখে দেখেন। তারপরও যদি তিনি কথা না শোনেন সেক্ষেত্রে পরিণতি অত্যন্ত শোচনীয় হবে।শুধু তাই নয় অভিযুক্ত দাবি করেন, এই ফোন কল করার জন্য জেলের জ্যামার বন্ধ রাখতে ঘণ্টায় এক লাখ টাকা দেওয়া হয়েছে লরেন্স বিষ্ণোইয়ের তরফে। এমনকি বার বার পাপ্পু যাদবকে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি করে অভিযোগ করা হয় ফোনে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে এমন ফোন কল পেয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন পুনিয়ার সাংসদ পাপ্পু যাদব। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। সোশাল মিডিয়াতেও সেই ফোন কলের রেকর্ড তুলে ধরা হয়েছে।

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক