
বিহারের চলন্ত অবস্থায় কাপলিং ছিঁড়ে দু’ভাগ গিয়েছে দিল্লিগামী সম্পর্কক্রান্তি এক্সপ্রেস।সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর-মুজফ্ফরপুর রেল ডিভিশনের পুসা স্টেশনের কাছে।
খবর পেতেই সোনপুর থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। এই ঘটনার পর ট্রেনটিকে পুলা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়।চলন্ত অবস্থায় ট্রেনের বগি আলাদা হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বিশেষ করে সম্প্রতি পর পর বেশ কয়েকটি ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে গেঁথে রয়েছে। বিহারে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের দুর্ঘটনা সেই স্মৃতিকে উস্কে দিয়েছে। যদিও এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলে রেল সূত্রে খবর। এক যাত্রী জানিয়েছেন, ট্রেনের গতি ভালই ছিল। আচমকা একটা ঝাঁকুনি লাগে, তারপরই দেখেন ট্রেনের গতি কমতে শুরু করেছে। তখনও তাঁরা বুঝে উঠতে পারেননি যে, তাদের বগি কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে গিয়েছে।ট্রেন ম্যানেজার বিষয়টি আঁচ করতে পেরেই চালকের সঙ্গে যোগাযোগ করেন। ততক্ষণে ইঞ্জিনের সঙ্গে থাকা বগিগুলিকে নিয়ে ট্রেনটি কয়েকশো মিটার দূরে চলে গিয়েছিল। ট্রেন ম্যানেজারের কাছ থেকে সতর্কবার্তা পেয়েই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন চালক। যেখানে ঘটনাটি ঘটে তার আশপাশের গ্রামে খবর চাউর হতেই লোকজন ভিড় জমান।
