বিহারে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ বিজেপি নেতার পুত্র

0
197
BJP leaders son goes missing while giving exams in Bihar
BJP leaders son goes missing while giving exams in Bihar

মা বাঁচাও, এরা মেরে ফেলবে। মাত্র কয়েক সেকেন্ডের একটি মাত্র ফোনকল। তারপর থেকে আর কোনও খোঁজ নেই বিহারের বিজেপি নেতা রাকেশ সিংয়ের পুত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। ছেলেকে অপহরণ করা হয়েছে, এমনই অভিযোগ তুলে তাঁর খোঁজ পেতে পুলিশের দ্বারস্ত হয়েছেন বিজেপি নেতা রাকেশ সিং।

জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা নাগাদ ফার্মার পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হন পাটনার দানাপুরের বাসিন্দা বিজেপি নেতা রাজেশ সিংয়ের পুত্র অংশু সিং। তারপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। এই পরিস্থিতিতে শনিবার রাত ৮ টা নাগাদ মায়ের ফোনে ফোন করেন ওই নিখোঁজ পড়ুয়া।জানিয়েছেন, দু’দিন ধরে তাঁকে শৌচাগারে বন্দী করে রাখা হয়েছে। কোনও অ্যাপার্টমেন্টে বন্দী করা হয়েছে তাঁকে। তাঁর সঙ্গে শুভম নামে তাঁর আরও এক বন্ধুকে ধরে আনা হয়েছে।ছেলের এমন ফোন পাওয়ার পর উদ্বিগ্ন পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছেন। ওই ফোনকলের সূত্র ধরে অংশুর খোঁজ শুরু করেছে পুলিশ।