বিহারে বিজেপি-আরজেডি সংঘর্ষ, মৃত ১

0
175
bihar a bjp rjd sangharso  mrito 1
bihar a bjp rjd sangharso mrito 1

পঞ্চম দফার নির্বাচন কাটতেই বিহারে বিজেপি-আরজেডি সংঘর্ষে ১ জনের মৃত্যুতে  চাঞ্চল্য ছড়িয়েছে । সোমবার ভোট মিটে যাওয়ার  ২৪ ঘণ্টার মধ্যেই বিহারের চাপড়ে  বিজেপি এবং আরজেডি সমর্থকদের মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয় ।

সেই সময়ে কয়েক  রাউন্ড গুলি চলে। তাতেই একজনের মৃত্যু  এবং একাধিক জন আহত হয়েছে  বলে খবর। এই ঘটনায়  ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে  এবং গোটা এলাকার ইন্টারনেট সংযোগ আগামী দুদিনের জন্য বন্ধ করে দেওয়া  হয়েছে । সরনে আরজেডি প্রার্থী হয়েছেন  লালু প্রসাদ কন্যা রোহিণী। বিজেপির অভিযোগ তিনি বুথ জ্যাম করতে সাহায্য করছিলেন। ভোটের লাইনে দাঁড়ানো একাধিক ভোটারের সঙ্গেও খারাপ আচরণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনা থেকেই ঝামেলার সূত্রপাত। তারপর ভোট মিটতেই দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় ।ভোটের জন্য সেখানে কেন্দ্রীয়  বাহিনী আগে থেকেই ছিল। তবে ঘটনার পর আরও বেশ কয়েক  কোম্পানি বাহিনী সেখানে মোতায়েন  করা হয়েছে ।