বীরভূমে দলের গোষ্ঠীদ্বন্দ্বে অনুব্রত মণ্ডলের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই একাংশ। দুবরাজপুরের জয়দেব মোড়ের কাছে অনুব্রত মণ্ডলের কনভয় যাওয়ার সময় ঘিরে ধরেন তৃণমূল কর্মীদের একাংশ। পদুমা অঞ্চলের তৃণমূল সভাপতি তরুণ গড়াইয়ের বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভকারীদের। তাদের দাবি তরুণ গড়াই কাটমানি তোলেন, দুর্নীতিতে যুক্ত।
গ্রাম থেকে শহর
News & Much More








