
বীরভূমের কয়লাখনি বিস্ফোরণে ৮ শ্রমিকের মৃত্যু নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি ফরেনসিক রিপোর্টও পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।
সোমবার মামলার শুনানিতে বিচারপতি জানিয়েছেন, আগামী ৫ নভেম্বর এই মামলার শুনানি হবে। ওইদিনই রাজ্যের তরফে রিপোর্ট দেখবেন বিচারপতি। চলতি মাসে ৭ অক্টোবর বীরভূমের খয়রাশোলে কয়লাখনিতে বিস্ফোরণের জেরে আটজন শ্রমিকের মৃত্যু হয়। এই দুর্ঘটনার প্রতি স্বজনহারা পরিবারগুলিকে ৩০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ছবি সৌজন্য – প্রতিনিধিত্ব মূলক
