
বুথফেরত সমীক্ষাকে ভুয়ো বলে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন পশ্চিমবঙ্গে অনেক বেশি আসনে তৃণমূল জিতবে।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। ওই সাক্ষাৎকারে তৃণমূল নেত্রীকে বলতে শোনা গিয়েছে রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে তাকে তিনি বিশ্বাস করেন না। এটা একেবারে ফেক। শনিবার ভোট শেষের পর একাধিক সংবাদ মাধ্যমে বুথ ফেরত সমীক্ষায় গেরুয়া ঝড়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই ঝড় পশ্চিমবঙ্গেও আছড়ে পড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। এতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সংবাদমাধ্যমের এই হিসেব তিনি মানেন না। সংবাদমাধ্যমে যা দেখানো হয়েছে তার দ্বিগুণ আসন পাবে তৃণমূল। এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
