বুধবার থেকেই কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার সকাল ১০টা থেকে নিজের পছন্দমত সর্বোচ্চ ২৫ টি আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের সহায়তার জন্য পোর্টালে থাকছে এআই চ্যাটবট বীণা। কলেজ বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালের মাধ্যমে ১৭টি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৬০টি সরকারি এবং সরকার পোষিত কলেজে এই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা। পুরো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে হবে। আবেদনের সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে।
গ্রাম থেকে শহর
News & Much More






