বুধবার রাজ্যের ২৬ জায়গায় মক ড্রিল-তৎপরতা

0
162

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে দেশের ২৪৪ টি জেলায় সাধারণ মানুষকে নিয়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেইমত বুধবার উত্তরের দার্জিলিং, কোচবিহার থেকে দক্ষিণে কলকাতা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ ২৬ জায়গায় মকড্রিল হবে। এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করা, আচমকা হামলা হলে কীভাবে আত্মরক্ষা। যে কোনও মুহূর্তে ব্ল‍্যাক আউটের জন্য প্রস্তুত থাকা এবং বিশেষ বিশেষ কারখানা, সংস্থাকে বাঁচাতে ক্যামোফ্ল্যাজের প্রস্তুতি নেওয়া। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সিভিল ডিফেন্স এসবেরই মক ড্রিল করবে।