বুলডোজ়ার অভিযান বীরভূমে, জমি জবরদখল মুক্ত রামপুরহাটে

0
856
BIRBHUM RAMPURHAT  HAWKER ABHIJAN
BIRBHUM RAMPURHAT HAWKER ABHIJAN

বুলডোজ়ার চালিয়ে এবার বীরভূমের রামপুরহাটের জাতীয় সড়কের জমি জবরদখল মুক্ত করার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সংস্থা জাতীয় সড়ক কর্তৃপক্ষ শুক্রবার বুলডোজ়ার নামিয়ে বীরভূম জেলা পুলিশের সাহায্যে রামপুরহাটে ১৪ নম্বর জাতীয় সড়কের দুই ধারে থাকা অবৈধ অস্থায়ী ও স্থায়ী দখলদারি উচ্ছেদের কাজ চলেছে। সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় সড়কের দুধারে ১০০ ফুট চওড়া জায়গা দখলমুক্ত করা হবে। তাঁদের দাবি, আগেই অবৈধ দখলদারদের নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা নিজেরা তাঁদের অবৈধ নির্মাণ সরিয়ে নেয়নি। তাই শুক্রবার থেকে শুরু হয়েছে জবরদখল উচ্ছেদ অভিযান। অবৈধ দখলদার মুক্ত করার নোটিস মহকুমা শাসক জারি করেছে বলে জানানো হয়েছে। সরকারি জমিতে অবৈধ দখলদারি উচ্ছেদে এক মাস সময় দেওয়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও কেন শুক্রবার জাতীয় সড়কের দুধারের জবরদখলমুক্ত করার কাজ শুরু করেছে কেন্দ্রীয় সংস্থাটি, তা নিয়ে উঠেছে প্রশ্ন।