
রবীন্দ্র সরোবরের কাছে রাস্তা পার হতে গিয়ে তৃণমূল কাউন্সিলরের গ্রেলের গাড়ির ধাক্কায় জখম হয়েছেন বৃদ্ধা। এরপরেই বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে কলকাতার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছোট ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ।
গাড়িটিকে রবীন্দ্র সরোবর থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়িতে রক্তের দাগও রয়েছে।
ঘটনার পরেই আহত বৃদ্ধাকে শিশুমঙ্গল এবং পরে এসএসকেএম হাসপাতালে ছেলেরাই নিয়ে গিয়ে চিকিৎসা করেছে বলে দাবি করেছেন মিতালি বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে সকালে চা খেতে বেরিয়েছিলেন মিতালি বন্দ্যেপাধ্যায়ের ২ ছেলে। গাড়িতে দুই ছেলেই ছিলেন। ছোট ছেলে শুদ্ধসত্ত্ব গাড়ি চালাচ্ছিলেন। সেই সময় বছর ৭০-র এক যুদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। তখনই বৃদ্ধার হাতে ধাক্কা মারে গাড়িটি। পরে গাড়িটি অন্য একটি গাড়ির পিছনেও ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
