বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, বিমানবন্দরের ছাদ ভেঙে মৃত ১

0
175
Rain hit Delhi 1 dead after airport roof collapses 1
Rain hit Delhi 1 dead after airport roof collapses 1
বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ।
ছাদের একাংশ ভেঙে বেশ কয়েকটি গাড়ির উপর পড়ায় কমপক্ষে আট জন আহত হয়েছেন বলে খবর। মৃত্যু হয়েছে এক জনের।এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার পরে পরেই দিল্লির দমকল বিভাগকে খবর দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ।দিল্লি বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড়ান স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার কারণে চেক-ইন কাউন্টারগুলিও বন্ধ থাকছে।কয়েক দিনে দিল্লির তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। বৃহস্পতিবার বৃষ্টির কারণে তাপমাত্রা একধাক্কায় ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।