বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, সতর্কতা পুলিশের 

0
255
Mumbai hit by rain police alert
Mumbai hit by rain police alert
টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। জলমগ্ন হয়ে পড়েছে দাদর পূর্ব, মেরিন ড্রাইভ, লোয়ার প্যারেল। বন্ধ করা হয়েছে অন্ধেরীর সাবওয়ে। বেশ কিছু বিমান মুম্বই বিমানবন্দরে অবতরণ করতে পারেনি।
এই পরিস্থিতিতে রবিবার বাসিন্দাদের সতর্ক করে নির্দেশিকা জারি করেছে মুম্বই পুলিশ। পুলিশের তরফে বাসিন্দাদের সমুদ্র উপকূলে যেতে বারণ করেছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতেও নিষেধ করা হয়েছে। জরুরি সময়ে ১০০ ডায়াল করার কথাও মনে করিয়ে দিয়েছে পুলিশ।যদিও মুম্বইয়ের আবহাওয়া দফতর জানিয়েছে, ঠানে, মুম্বই, পালঘরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।জলমগ্ন মুম্বইয়ের একাধিক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, মুম্বইয়ের বিভিন্ন রাস্তায় জল জমে রয়েছে। জল ভেঙে এগোতে পারছে না যানবাহন। এরমধ্যে মৌসম ভবন ২৪ জুলাই পর্যন্ত মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই নিয়ে সতর্ক করে এক্স হ্যান্ডলে পোস্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। পুলিশ, প্রশাসন, পুরসভা, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও প্রস্তুত থাকতে বলেছেন তিনি।