
রথে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কলকাতায় এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূমে।
অন্যদিকে রবিবার উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে এক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিক্যাল কলেজ। এমার্জেন্সিতে জল ঢুকে গিয়েছে। চরম দুর্ভোগে পড়েছে রোগী, রোগীর পরিবার থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। এদিকে প্রবল বৃষ্টিতে ধস নেমেছে গৌড় মালদা স্টেশনের কাছে। ধসের জেরে আটকে পড়ে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস।
