বৃষ্টির অভাবে দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের 

0
315
BRISHTIR OBHABE DEKHA NEI ILISH ER MATHAY HAT MATHSOJEEBIDER 1
BRISHTIR OBHABE DEKHA NEI ILISH ER MATHAY HAT MATHSOJEEBIDER 1
জুনের মাঝামাঝি এসেও বৃষ্টির অভাবে ভালো ইলিশের সন্ধান না মেলায় হতাশ দিঘার মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা। নিষেধাজ্ঞার প্রায় দু মাস শেষ হওয়র পর সরকারের নির্দেশ মেনে গত ১৪ জুন  সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছিল।

কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে পর্যাপ্ত  ইলিশ মাছের যোগান মিলছে না। তাই প্রথম ফিশিং করার পর  মৎস্যজীবীরা  একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরেছেন। পাশাপাশি প্রচুর খরচ হওয়ার কারণে ক্ষতির মুখে পড়েছেন  মৎস্যজীবীরা । দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি হয়নি। তাই দেখা মিলছে না ইলিশেরও। জালে ইলিশ না ওঠার জন্য আবহাওয়ার খামখেয়ালিপনাকেই দুষছেন  মৎস্যজীবীরা   । ইলিশ সেভাবে না ওঠায় চিন্তায়  মৎস্যজীবী থেকে ইলিশপ্রেমীরা। ইলিশ  মৎস্যজীবীদের মুখে হাসি ফোটায়। ব্যবসার ক্ষেত্রে এই মাছ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃষ্টির অভাবে সেই মাছের ঘাটতিতে পড়েছে  মৎস্যজীবীদের মাথায় হাত। কবে দেখা মিলবে সমুদ্রের সেই রূপালি ইলিশের? সেই অপেক্ষায় দিন গুনছেন  মৎস্যজীবীরা।