বৃষ্টির স্পেল শেষে ফের রাজ্যজুড়ে বাড়বে গরম 

0
208
After the spell of rain heat will rise again across the state
After the spell of rain heat will rise again across the state
বৃষ্টির স্পেল শেষে ফের গরম বাড়বে কলকাতা সহ রাজ্যজুড়ে। তাপমাত্রা বাড়বে বেশ খানিকটা। এমনটাই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার মতো জেলাগুলিতে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় সোমবারও ঝড়বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়ায় সোমবার ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টি চলতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।