বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বাড়ছে মৃত্যু

0
195

পুজোর আগে বিপর্যস্ত হয়েছিল কলকাতা, জমা জলে মৃত্যুও হয়েছিল অন্তত ১০ জনের। পুজো মিটতেই বৃষ্টি ধসে ভয়াল পরিস্থিতি উত্তরবঙ্গে। মাত্র এক রাতের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দাজিলিং, কালিম্পং, কার্শিয়াং। বৃষ্টি ধসে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয়দের দাবি এমন ভয়াবহ রূপ শেষ দেখা গিয়েছিল ১৯৯৮ সালে। শনিবার রাতে বালাসন নদীর ওপর দুধিয়ার লোহার সেতু ভেঙে পড়ে। এর ফলে শিলিগুড়ি এবং মিরিকের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়। মিরিক, সুখিয়াপোখরির অবস্থা বেহাল। সৌরেনির কাছে দারাগাঁওয়ে গভীর রাতে ধস নামে। আপার দুধিয়া বা ডাম্ফেডার এলাকায় চার থেকে ৫ টি বাড়ি ধসে গিয়ে জলের তলায় চলে গিয়েছে।