বৃষ্টি ধসে বিপর্যস্ত সিকিম, ফুঁসছে তিস্তা

0
663
funsche tista
funsche tista

প্রবল বৃষ্টি, ধসে বিপর্যস্ত সিকিম। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ধসে চাপা পড়ে বেশ কয়েকজনের মৃত্যু পবর এসেছে। নিখোঁজ আরও অনেবে।।

ভেঙে গিয়েছে প্রচুর বাড়ি। মঙ্গনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সন্ধলান্ডে নির্মীয়মাণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। সিকিমের প্রবল বর্ষণের আঁচ পড়েছে সমতলের তিস্তা ব্যারাজ এলাকায়। বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকা তিস্তার রোষে বিপর্যস্ত হতে পারে বহু জনপদ। তাই আগের থেকেই তিস্তাপাড়ের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। তিস্তার প্রবল স্রোতে ভেঙে যাচ্ছে রাস্তা। বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।