স্বস্তির বৃষ্টি কলকাতায়, দক্ষিণের একাধিক জেলাতেও

0
210
Thursday Friday rain in south including Kolkata
Thursday Friday rain in south including Kolkata
টানা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা থেকে সাময়িক স্বস্তি এল বৃহস্পতিবার দুপুরের বৃষ্টি।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির মধ্যেই চলেছে ঝোড়ো হাওয়া। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষাও প্রবেশ করেনি এখনও। হাওয়া অফিস জানিযেে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। তবে আগামী কয়েকদিন তাপমাত্রাও কিছু কমবে। গত কয়েকদিন ধরে কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মিলছিল না। শুধু কলকাতাই নয়, নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও বৃষ্টি হয়েছে। তবে ঝমঝমিয়ে বৃষ্টি নয়, বেশিরভাগ জায়গাতেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।