বৃহস্পতিবার থেকেই দেউচা পাচামিতে কয়লা উত্তোলন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
154
ছবি সৌজন্যে : নিজস্ব

দেউচা পাচামিতে বৃহস্পতিবার থেকেই কয়লা উত্তোলন শুরু হবে বলে বাণিজ্য সম্মেলনে ঘোষণা করেছেন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি এখানে যা কয়লা রয়েছে তাতে ১০০ বছর বিদ্যুতের খামতি থাকবে না রাজ্যে। লক্ষাধিক কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি। বিজিবিএসের মঞ্চে সজ্জন জিন্দাল বলেছেন ১৬ হাজার কোটি বিনিয়োগে শালবনিতে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। সঞ্জীব গোয়েঙ্কাও নোর্জি সেক্টরে বড় বিনিয়োগের করার ঘোষণা করেছেন। বাম আমলেই দেউচা পাচামি সহ তিনিটি কয়লা ব্লক বণ্টন হয়েছিল। তবে উত্তোলনের পরিবেশ গড়ে তোলা যায়নি। গত মাসে নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে দেউচা পাচামি প্রকল্পের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন।

মুখ্যমন্ত্রীর ধমকের পরে নড়েচড়ে বসে প্রশাসন। এরপর বোলপুরে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, ডিজি রাজীব কুমার। সেখানে প্রশানিসক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা।