
সাংসদ ভাঙানোর চেষ্টায় রয়েছে বিজেপি। শরিকদের সতর্ক করে বেঁধে বেঁধে থাকতে আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরিকদের সমর্থনে রবিবারই তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ সরকারে টিকে থাকতে বিরোধী দলের সাংসদদেরও ভাঙাতে পারে বিজেপি। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব দলের সাংসদদের উদ্দেশে বলেছেন নিজের নিজের দলকে মজবুত করতে। আবারও দল ভাঙানোর চেষ্টা শুরু হয়েছে। বিজেপিকে বুঝতে দিতে হবে দল ভাঙানোর কাজ ঠিক নয়। এভাবে চললে নিজের দলই ভেঙে যাবে। এভাবে চললে ভিতর থেকে ঘুণ ধরে। বিজেপি দলের মধ্যেই অনেক সাংসদ খুশি নয সেটা বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পায়নি ঠিকই, তবে আমন্ত্রণ পেলেও যেতেন না।
