
কাঁকুড়গাছির বেঙ্গল কেমিক্যালে ফুটপাথে গাড়ি উঠে জখম শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে। শনিবার সকালে হাসপাতালের তরফে বছর ছয়ের অঙ্কিত সাউয়ের মৃত্যুর খবর জানানো হয়েছে।
এরপরেই এলাকায় খবর পৌঁছতে স্থানীয়রা ফের বিক্ষোভে ফেটে পড়েন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার বিকেলে বেঙ্গল কেমিক্যালের কাছে গাড়ি ধাক্কায় ২ শিশু সহ মহিলা আহত হন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িতে ভাঙচুর চালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। জানাযায় কাঁকুড়গাছির দিক থেকে আসা একটি গাড়ি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। সেই সময় ফুটপাথেই খেলা করছিল বছর ৬-র রিয়া ঘোষ এবং অঙ্কিত সাউ। গাড়ির ধাক্কায় দুজনেই আহত হয়। আহত হন এক মহিলাও। ঘটনার পরেই তিনজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
