বেঙ্গল কেমিক্যালে ফুটপাথে গাড়ি, জখম ২ শিশু সহ ৩

0
357
BENGAL CHEMICAL ACCIDENT
BENGAL CHEMICAL ACCIDENT

বেঙ্গল কেমিক্যালের কাছে গাড়ি ধাক্কায় ২ শিশু সহ মহিলার জখমের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িতে ভাঙচুর চালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

জানা গিয়েছে শুক্রবার বিকেলে কাঁকুড়গাছির দিক থেকে আসা একটি গাড়ি হঠাত্ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। সেই সময় ফুটপাথেই খেলা করছিল বছর ৬-র রিয়া ঘোষ এবং অঙ্কিত সাউ। গাড়ির ধাক্কায় দুজনেই আহত হয়। আহত হন এক মহিলাও। ঘটনার পরেই তিনজনকেই স্থানীয় হাসপাতালে নিযে যাওয়া হয়। শিশুদের বাবাও সামান্য আহত হয়েছেন বলে খবর। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের অভিযোগ গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। ট্রাফিক পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।