গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk বেঙ্গালুরুতে তরুণী খুনে মূল অভিযুক্ত-র খোঁজে রাজ্যে কনটিক পুলিশ

    বেঙ্গালুরুতে তরুণী খুনে মূল অভিযুক্ত-র খোঁজে রাজ্যে কনটিক পুলিশ

    0
    503
    বেঙ্গালুরুর মল্লেশ্বরমে তরুণী খুনে পশ্চিমবঙ্গের যোগ রয়েছে। মূল অভিযুক্ত আশরফের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করেছেন কণটিকের স্বরাষ্ট্রমন্ত্রী।
    পুলিশের দাবি বছর ২৬-র মহালক্ষ্মী তাঁর লিভ ইন পার্টনারের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বামী। কনটিক পুলিশের অনুমান বাংলা-ওড়িশা সীমানায় কোথাও লুকিয়ে রয়েছে আশরফ। তাঁর খোঁজেই মঙ্গলবার এরাজ্যে এসেছেন কনটিক পুলিশের একটি দল। বেঙ্গালুরুর মল্লেশ্বরমে থাকতেন মহালক্ষ্মী। মেয়েকে নিয়ে অন্যত্র থাকতেন তাঁর স্বামী। সম্প্রতি মহালক্ষ্মীর ফ্ল্যাটে ফ্রিজ থেকে তাঁর দেহাংশ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে খুনের পর তরুণীর দেহ ৩০-৩২ টুকরো করে ফ্রিজে ভরে রাখা হয়েছিল।