
দেশজুড়েই মুজিবুর রহমানের ছবি মুছে দেওযা হয়েছে, ভেঙে ফেলা হচ্ছে মূর্তি। তাঁর আঁচ পড়েছে বেনাপোল সীমান্তেও।
বেনাপোল সীমান্তে গেটে আঁকা ছবিও মুছে দেওয়া হয়েছে। বেনাপোল সীমান্তের বাংলাদেশি পিলারে সাদা রং করে ঢেকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। এপার থেকে তা স্পষ্ট দেখা যাচ্ছে। বনগাঁয় ভারত-বাংলাদেশ সীমান্তের দুটি গেট রয়েছে। একটি গেট দিয়ে পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। অন্যটি দিয়ে যাতায়াত করে মানুষজন। বেনাপোল সীমান্তের দুই গেটে থাকা মুজিবুর রহমানের ছবিই মুছে দেওয়া হয়েছে। কোথাও সাদা রং দিয়ে মুছে দেওয়া হয়েছে ছবি, কোথাও সাদা কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে। এপারের ব্যবসায়ীরা জানিয়েছেন বুধবারও তাঁরা বঙ্গবন্ধুর ছবি দেখেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই তা স্মৃতি হয়ে রয়ে গিয়েছে।






