দিল্লির প্রতারণা, রাজ্যজুড়ে ইডির হানা   

0
248
ED attack at Salkia in Belgharia Howrah
ED attack at Salkia in Belgharia Howrah
ফের রাজ্যজুড়ে ইডি-র অভিযান। বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় বেলঘরিয়া ও হাওড়ার সালকিয়া ও লিলুয়ায় একযোগে তল্লাশি অভিযানে ইডি।
প্রাথমিক সূত্রে জানা গেছে, মনোজ দুবে নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেওয়া হয়েছে। সালকিয়ার পাশাপাশি লিলুয়াতেও ইডি হানা দিয়েছে বলে খবর। শুধু হাওড়া নয় ইডি অভিযান চালিয়েছে বেলঘরিয়ার জাগ্রত পল্লিতেও। সেখানের আদিত্য অ্যাপার্টমেন্টের একতলায় রমেশ প্রসাদ নামে এক ব্যক্তির ঘরে তল্লাশি চালানো হয়। রমেশ একটি বিদেশি সফটওয়্যার সংস্থা চাকরি করেন বলে জানা গেছে। বেলঘরিয়ায় যার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তিনি এখন গুজরাটে আছেন বলে জানান পরিবারের সদস্যরা। অন্যদিকে, সালকিয়ায় ব্যবসায়ী সুরয দুবের বাড়িতেও হানা দিয়েছে ইডি। পরিবারের দাবি, ওই ব্যবসায়ী বর্তমানে গুজরাটে আছেন। তবে ঠিক কী কারণে এই তল্লাশি অভিযান তা স্পষ্ট না হলেও সূত্রের খবর, এক সাইবার প্রতারণা মামলায় তদন্ত করছে ইডি। তার প্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়েছে।যাদের বাড়িতে তল্লাশি অভিযান হয়েছে তারা এই সাইবার প্রতারণার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত বলে সন্দেহ করছে ইডি।