বেলডাঙাকাণ্ডে বাহিনী মোতায়েনের দাবিতে চিঠি শুভেন্দুর

0
81
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বেলডাঙাকাণ্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে রাজ্যপালকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি বেলডাঙায় দাঙ্গা চলছে, বাড়ি, দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমকেও রেয়াত করা হচ্ছে না।

অবিলম্বে বেলডাঙায় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারির দাবি তুলেছেন। তিনি আরও বলেছেন ওই অঞ্চলে প্রশাসন নিষ্ক্রিয়। সাধারণ মানুষ হিংসার শিকার হচ্ছেন। তাঁর দাবি সংগঠিতভাবে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে। এর আগে বেলডাঙায় হিন্দুরা আক্রান্ত হয়েছেন।

সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তারজন্য এখনই রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্যবস্থা নিক। তিনি চিঠিতে উল্লেখ করেছেন ২০২৫-এ এরকম পরিস্থিতি তৈরি হওয়ায় হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল।