বেলডাঙা – উদ্বেগ রাজ্যপালের, বুধবার যাচ্ছেন  সুকান্ত

0
323
BELDANGA R GHATONA A UDBEG RAJJOPAL ER
BELDANGA R GHATONA A UDBEG RAJJOPAL ER

মুর্শিদাবাদের বেলডাঙায় একের পর এক অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস । নির্ধারিত সফর বাতিল করে পরিস্থিতির উপর নজর রাখার জন্য কলকাতাতেই রয়েছেন তিনি।

পরিস্থিতি স্বাভাবিক করতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।রাজভবন সূত্রে খবর, বিষয়টি নিয়ে কর্মীদের একটি বার্তাও দিয়েছেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার বেলডাঙা এলাকার আইন-শৃঙ্খলায় সমস্যার সৃষ্টি হয়েছে। কিছু জায়গায় কয়েকজন আহতও হয়েছেন । ঘটনায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট চাওয়া হয়েছে । এলাকায় আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে  , সেই বিষয়ে দ্রুত জানাতে বলে হয়েছে  রাজভবনের তরফে জানানো হয়েছে  , প্রয়োজনে বেলডাঙার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল। অন্যদিকে, বুধবার বেলডাঙা এলাকায় পরিস্থিতি দেখতে যাবেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি, এই পরিস্থিতি নিয়ে দেশের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথাও বলেছেন তিনি।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে যাতে দ্রুত শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয় সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে আবেদন জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে  , যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে উপদ্রুত কোন অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাজ্যের সুপারিশ ছাড়া সম্ভব নয়।  

 

ছবি  সৌজন্যে : এক্স