বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণে উড়ল ছাদ 

0
322
Roof blown off in Beldanga bomb blast
Roof blown off in Beldanga bomb blast
তৃতীয় দফা নির্বাচনের আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রেজিনগরের পর এবার বেলডাঙায় মজুত রাখা বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে।জানা গিয়েছে সোমবার সকালে ৮টা নাগাদ  বেলডাঙার ঝুমকা মাঝপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় বিস্ফোরণ হয়।
একটি বাড়ির পাশে আবর্জনার স্তুপে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পাশেই একটি বাড়ির রান্নাঘরের টালির চালের একাংশ ভেঙে পড়ে। ওই বাড়ির বেশ কিছু সামগ্রীর ক্ষতি হয় বলে অভিযোগ। এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমার টুকরো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।ভোটের আগে, বাড়ির পাশে বিস্ফোরণ হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। ভোটের মুখে বিস্ফোরণের ঘটনায় এলাকায় পুলিশ পিকেট রয়েছে।