
বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের কনফারেন্স হলের বুকিং শেষ মুহূর্তে বাতিল করে দেওয়ার অভিযোগ উঠেছে শহরের একটি হোটেলের বিরুদ্ধে। টাকা মেটাতে গেলে পুলিশের বারণ রয়েছে এই কারণ দেখিয়ে বুকিং বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বলছেন, জুনিয়র ডাক্তাররা আর জি কর-র নির্যাতিতার বিচারের দাবিতে, এবং ১০ দফা দাবিতে, ধর্মতলার অনশন মঞ্চে, আমরণ অনশন করে চলেছেন। ওনাদের সমর্থনেই প্রাইভেট হাসপাতালের তরফ থেকে, এবং ফেমা তরফ থেকে একটা নন এমারজেন্সি সিজ ওয়র্ক এর প্ল্যান করা হয়েছে।
সেই ব্যাপারেই প্রেসমিট করতে ধর্মতলার একটি হোটেলের কনফারেন্স বুক করবার জন্য যাওয়া হলে প্রাথমিকভাবে সেই হোটেলের ম্যানেজমেন্ট রাজি হলেও, পরে যখন বুকিং ফিজটা জমার সময় তাঁরা নাকচ করে দেয়। তাঁরা জানিয়েছেন, কলকাতা পুলিশের তরফে কড়াভাবে বলে দেওয়া হয়েছে, আন্দোলন সম্পর্কিত কোনও পোগ্রাম হোটেলে করা যাবে না।
ছবি সৌজন্যে : নিজস্ব
