বেহালার চার্চের জমিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি

0
175
BEHALA R CHURCHER JOMI TE TMC COUNCILLOR ER DADA GIRI
BEHALA R CHURCHER JOMI TE TMC COUNCILLOR ER DADA GIRI
এবার বেহালায় চার্চের জমিতেও তৃণমূল কাউন্সিলের দাদাগিরি। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ডায়োসেস অফ ক্যালকাটা।
বেহালায় চার্চের জমিতে কাজ করতে গিয়ে ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পোল্লে এবং তার দলবল হুমকি দিচ্ছে বলে অভিযোগ। ডায়োসিস অফ কলকাতা চার্চ কর্তপক্ষের অধীনে রয়েছে অক্সফোর্ড মিশন চার্চ। বেহালার ডায়মণ্ড হারবার রোডে ডায়োসেস অফ ক্যালকাটার আওতাধীন সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং প্রতিষ্ঠানে সম্প্রতি রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। গির্জা কর্তপক্ষের অভিযোগ সেই কাজে বাধা দিচ্ছেন ১২৩ নম্বর ওযার্ডের কাউন্সিলর তথা ১৫ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে ও তাঁর দলবল। পাশাপাশি চার্চের সম্পত্তিতে একটি রাস্তা এবং মাঠ রয়েছে। সেখানে নিয়মিত মর্নিংওয়াক করতেন লোকজন। কিন্তু চার্চ কর্তপক্ষের অভিযোগ সেখানে অনেক অসামাজিক কাজকর্ম হচ্ছিল। তাতে বাধা দিতেই হুমকি দেওয়া হচ্ছে। মিশনের মাঠের দরজা বন্ধ করা যাবে না হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও সুদীপ পোল্লের পাল্টা অভিযোগ নার্সিং কলেজ লাগোয়া পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে। তাতে বাধা দেওয়ায় মিথ্যে অভিযোগ আনা হয়েছে।