বেহাল রাস্তা : ইঞ্জিনিয়ারের পকেটে স্টোনচিপ ভরলেন কীর্তি

0
172
Bad road  Keerthi fills the engineers pocket with stonechips
Bad road Keerthi fills the engineers pocket with stonechips
মাত্র এক মাস আগে তৈরি হওয়া রাস্তার বেহাল অবস্থা দেখে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জিনসে্র পকেটে স্টোনচিপ ভরে দিয়েছেন তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ। যা দেখে হাততালি দিয়ে উঠলেন রাস্তার চার পাশে ভিড় করা মানুষজন।
কেউ কেউ সাংসদের মারকাটারি মেজাজ দেখে ছবিও তুলে রাখলেন মোবাইলে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসির মনোহর-সুজাপুরে গিয়েছিলেন কীর্তি আজাদ। সেখানে একটি সদ্য নির্মীয়মাণ রাস্তা দেখে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ডেকে বেহাল এই রাস্তা নিয়ে তীব্র ভৎসনা করেন। অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে একের পর এক প্রশ্ন করেও কোনও সদুত্তর না পেয়ে ক্ষুব্ধ হয়ে যান। সাংসদ এ-ও বলেন, রাস্তা নিয়ে মানুষের অভিযোগ পেয়ে এক জন সাংসদ আসতে পারেন। কিন্তু এগ্‌জ়িকিউটিভ ইঞ্জিনিয়ার আসতে পারেন না? তিনি জানান, রাস্তার এই অবস্থা কেন, তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন। একই সঙ্গে, যে সংস্থাকে দিয়ে ওই রাস্তা নির্মাণ করানো হয়েছে, তাদের দিয়েই রাস্তা ঠিক করানোর ব্যবস্থা গ্রহণ করতে বলবেন।