পুজোর মুখে রাস্তার হাল দেখতে গিয়ে হরিদেবপুরে বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম। গাড়ি থামিয়েই এক মহিলা মেয়রকে সরাসরি প্রশ্ন করেছেন বাঁকুড়া, পুরুলিয়ার রাস্তা কত ভাল অথচ কলকাতার রাস্তার হাল এত খারাপ কেন। তাঁরা আরও বলেছেন গড়িয়াহাট উড়ালপুলের অবস্থা দেখুন। পুজো এলে রাস্তা সারান, তারপরে যেই কে সেই। স্থানীয়দের প্রশ্নের মুখে মেয়রের আশ্বাস পুজোর আগেই রাস্তা মেরামতি হয়ে যাবে। কিন্তু মেয়রের আশ্বাসেও আশ্বস্ত হতে পারেন নি তারা।
গ্রাম থেকে শহর
News & Much More





