
নবান্নের সভাঘরে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরেও কর্মবিরতিতে অনড়ই রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।গভীর রাতে বৈঠক শেষে চিকিৎসকরা বলেছেন, আলোচনা অত্যন্ত হতাশাজনক।
সব বিষয়ে শুধুই মৌখিক আশ্বাস মিলেছে। মুখে বলা হলেও দেওয়া হয়নি লিখিত আশ্বাস।তাদের দাবির কার্যকর করতে সরকারের অনীহায় হতাশ।এরপর নবান্ন থেকে বেরিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভস্থলে ফিরে যান জুনিয়র চিকিৎসকরা। সেখানে গিয়ে তাঁরা নিজেদের মধ্যে ফের বৈঠক করেছেন।তারপর স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভস্থল থেকে সাংবাদিকদের মুখোমুখ হয়ে রুমেলিকা কুমার বলেছেন, দীর্ঘ বৈঠকে তাদের সব দাবি মুখ্যসচিব মেনে নিলেও তিনি মিনিটস-এর সই করতে রাজি হননি। তিনি জানান, নির্দেশ জারি করতে দু’এক দিন সময় লাগবে।তাদের সব দাবি লিখিত আকারে মেল করে জানাতে বলেছেন।তাদের যে লাইভ স্ট্রিমিংয়ের দাবি ছিল সেটা যে সঠিক তা বোঝা গেল।তিনি আরওবলেছেন, হাসপাতালে নিরাপত্তা, থ্রেট কালচার, হাসপাতালের বেড নিয়ে কেন্দ্রীয় ব্যবস্থা, ছাত্র ভোট, রেফারেল সিস্টেম এই সব দাবি সঠিক বলে বৈঠকে মেনে নেন মুখ্যসচিব। কিন্তু বৈঠক পরবর্তী কার্যবিবরণিতে এ সব কিছুই ছিল না। তারা কাজে ফিরতে চান। কিন্তু নিরাপদ বোধ করছেন না।
