বৈঠক চেয়ে মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

0
206
রাজ্য সরকারের সঙ্গে বুধবারই বৈঠক করতে চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা । সেই ইমেলে তাঁরা উল্লেখ করেছেন, তাঁদের দাবির কয়েকটি জায়গা এখনও সমাধান হয়নি।
সেই দাবি সমাধান করতেই ইমেল করেছেন আন্দোলনকারীরা। রাজ্য সরকারের তরফে সদার্থক উত্তর পাওয়ার আশায় রয়েছেন তাঁরা। আন্দোলনকারীদের পাঠানো ইমেলে মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, এত দিন তাঁরা যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্না-অবস্থান করছেন, তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবি এখনও মেটেনি। শুধু মুখ্যসচিব নয়, ওই বৈঠকে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করেছেন তাঁরা। দাবি মানা না হলে কর্ম বিরতি চলবে তা মঙ্গলবারই স্পষ্ট করে দিয়েছিলেন তাঁরা। চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল প্রিন্সিপ্যাল সেক্রেটারির বিষয়টি মানতে হবে। কলেজ ক্যাম্পাসে যাতে দ্বিতীয়বার তিলোত্তমার ঘটনা না ঘটে সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। কলেজে-কলেজে গণতান্ত্রিক পরিসর আরও বৃহত্তর করতে হবে। আন্দোলনকারীদের পাঠানো ইমেলের জবাবে রাজ্য কী বলে সেই দিকে তাকিয়ে সকলে।