
জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি পূরণের বিষয়ে কোনও লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার। স্বাস্থ্যভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এমনই হতাশা প্রকাশ করেছেন সিনিয়র চিকিৎসকরা।
তাই সরকার স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর আর্জি জানালেও তা সম্ভব নয় বলেছেন সিনিয়র চিকিৎসকেরা। তাঁদের এক জনের কথায়, থ্রেট কালচারে অভিযুক্তেরা ঘুরে বেড়াচ্ছে। দুর্নীতিগ্রস্ত লোকেরা স্বাস্থ্য প্রশাসনে বিভিন্ন পদে বসে রয়েছে। পুলিশের ভূমিকা কী, তা তো সকলেই দেখতেই পাচ্ছে।
এর পরে কী ভাবে স্বাভাবিক পরিস্থিতি ফেরানো সম্ভব তা নিয়েও প্রশ্ন তুলেছেন সিনিয়র চিকিৎসকরা।সুদীপ্ত রায়কেও অপসারণের দাবি চিকিৎসকদের। একইভাবে মঙ্গলবার কলকাতায় পুজো কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভালে’র ডাক দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা। সেই দ্রোহের কার্নিভালে যোগ দেওয়ার জন্য মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে আমন্ত্রণ জানিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা।
ছবি সৌজন্য – নিজস্ব









