
পাথরপ্রতিমা জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকায় রিংবাধ তৈরির সিদ্ধান্ত নিতেই বেজায় সমস্যায় পড়েছেন ভাঙল কবলিত বেশ কয়েকটি পরিবার।
সম্প্রতি ওই এলাকায় বাধ তৈরির উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিধায়ক সমীরকুমার জানা। যাদের জমির বৈধ কাগজ আছে, তাদের পুর্নবাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অধিকাংশ এলাকাবাসীদের দাবি বঙ্গোপসাগের পারে দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর বসবাস করলেও তাদের কছে বৈধ কাগজপত্র নেই। ফলে পুনর্বাসন না মেলার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে তাদের মনে। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও স্থায়ী মাথাগোঁজায় ঠাই চাইছেন তারা।
তাদের এই দাবি নিয়ে বিধায়কের উপস্থিতিতে একটি প্রশাসনিক পর্যায়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকে স্থানীয়দের তোলা দাবি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা।
