
বোমা তৈরি করতে গিয়ে সেই বোমা ফেটে মৃত্যু হয়েছে যুবকের। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ডেংরিডাঙা গ্রামে।
পরিবারের অভিযোগ সকালে বেশ কয়েকবার গ্রামের একটি ছেলে সামেরুল শেখকে ফোন করছিল। ফোন না ধরায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী ওই যুবক। এর কিছু পরেই বিস্ফোরণের আওয়াজ শুনতে পান বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বছর ২০-র সামেরুল রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে সামেরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কি কারণে বোমা তৈরি করা হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ।
