বোসের মানহানির মামলায় শুনানি শেষ, স্থগিত রায়

0
175
BOSE ER MANHANI MAMLA A SUNANI SHESH
BOSE ER MANHANI MAMLA A SUNANI SHESH

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সিডি আনন্দ বোস। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রেখেছে।

মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতাদের সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত করুক আদালত। হাইকোটে অন্তর্বর্তী আবেদন করেন রাজ্যপালের আইনজীবী। দুই বিধায়কের শপথ নিয়ে রাজ্যপাল চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে কোনও ভয়ের কথা ছিল না। তার পরেও মহিলারা রাজভবনে যেতে ভয় পান এই ধরণের মন্তব্য করা হয়েছে। রাজ্যপালের সম্মানহানি হয় এমন কোনও মন্তব্য করা হয়নি সওয়াল করেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা। যদি সম্মানহানি না হয়ে থাকে তবে অন্তর্বর্তী নির্দেশ জারির প্রয়োজন নেই। একজন জনপ্রতিনিধির অভিযোগ, তিনি রাজ্যপালের কারণে তাঁর দায়িত্ব পালন করতে পারছেন না। এটাতে কীভাবে সম্মানহানি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা। রাজভবনের যে ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তা নিয়ে রাজ্যপাল কোথাও চ্যালেঞ্জ করেননি। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি অভিযোগ পেয়েছেন মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। মহিলারাই তাঁকে সেকথা বলেছেন। এটা কিভাবে মানহানি হতে পারে। জনসমক্ষে রয়েছে এমন কথাই মুখ্যমন্ত্রী বলেছেন। এটা তাঁর বাকস্বাধীনতা।