ব্যবসায়ীকে হুমকি ফোনের কথা স্বীকার রওশনের 

0
184
Roshan admits to threatening the businessman
Roshan admits to threatening the businessman

কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের নির্দেশেই ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোন করেছিলেন। পুলিশের জেরায় এমনটাই চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছেন গ্যাংস্টার সুবোধ সিংয়ের অন্যতম শাগরেদ রওশন যাদব, খবর সূত্রের।

ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকতকে হুমকি ফোনের কথা স্বীকার করে নিয়েছেন রওশন যাদব। বিহারের বেউড় জেল থেকে রাজ্যে আনা হয়েছে রওশন ওরফে তাঁতিয়াকে। ব্যবসায়ীকে হুমকি ফোন থেকে মণীশ শুক্লা খুন। একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রওশন যাদবের বিরুদ্ধে।  সুবোধের কথায় বাংলায় আর কী কী অপরাধ? চলছে খোঁজ। এর আগেই সিআইডি বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে। যদিও সুবোধ সিংয়ের প্রথম থেকেই একরোখা মনোভাব ছিল। তিনি জানিয়েছিল শুধুমাত্র সিআইডি চেয়েছে বলেই তিনি বিহার থেকে কলকাতা এসেছেন, আবারও তিনি বিহারেই ফেরত চলে যাবেন। পাশাপাশি পুলিশের জালে ধরা পড়েছিল সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সাহিল সিং। বিহারের নওয়াদা থেকে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেট ও বেলঘরিয়া থানার পুলিশ।