গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ব্যবসায়ী অপহরণকাণ্ডে গ্রেফতার ৮ দুষ্কৃতীদের 

    ব্যবসায়ী অপহরণকাণ্ডে গ্রেফতার ৮ দুষ্কৃতীদের 

    0
    177
    8 criminals arrested in businessman kidnapping case
    8 criminals arrested in businessman kidnapping case
    খাস কলকাতার নিউমার্কেট এলাকা থেকে ফিল্মি কায়দায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। তিলজলার বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম মহম্মদ ইরফান।
    পুলিশ সূত্রে খবর, তিলজলার ওই ব্যবসায়ী নরেন্দ্রপুর এলাকায় একটি কল সেন্টার চালাতেন। কিছুদিন আগেই পুলিশ অভিযান চালিয়ে ওই কল সেন্টারটি বন্ধ করে দেয়। জানা গিয়েছে, গত ২০ জুন, বৃহস্পতিবার ভর সন্ধ্যায় ব্যবসায়ীকে গাড়িতে তুলে চম্পট দেয় অপহরণকারীরা, এমনই জানা গিয়েছে। অপহরণের পর ১২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ব্যবসায়ীর পরিবারের কাছে ফোন আসে অপহরণকারীদের। এরপরই তিলজলা থানা এবং লালবাজারের আন্টি রাউডি স্কোয়াড-র যৌথ উদ্যোগে দেড়দিনের মাথায় মুকুন্দপুরের হোটেল থেকে উদ্ধার ব্যবসায়ীকে। ঘটনায় ৮ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পাশাপাশি অপরাধের সময় ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করার চেষ্টা করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।