ব্যাগে করে শিশু পাচার, বিরাটি স্টেশনে আটক মহিলা

0
233
Child trafficking in bags woman arrested at Virati station
Child trafficking in bags woman arrested at Virati station
ব্যাগে ভরে এক বছরের শিশু পাচার করতে গিয়ে জিআরপি-র হাতে আটক এক মহিলা। শিশু চুরির অভিযোগে বিরাটি স্টেশন চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, দত্তপুকুর থেকে শিয়ালদহগামী ট্রেনে বাজারের ব্যাগ ভরে একটি বাচ্চাকে নিয়ে যাচ্ছিলেন মহিলা যাত্রী। তা দেখেই বাকি যাত্রীদের সন্দেহ হয়। ওই মহিলার বিরুদ্ধে বাচ্চা চুরির অভিযোগ তুলে সরব হন তাঁরা। ট্রেন বিরাটি স্টেশনে ঢুকলে অভিযুক্ত মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় সহযাত্রীদের সঙ্গে ওই মহিলার ধস্তাধস্তি হয়। এর পরেই অভিযুক্ত এবং শিশুটিকে জিআরপির হাতে তুলে দেন যাত্রীরা।   পাশাপাশি, তদন্তের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বেশ কয়েক জন রেল লাইনে নেমে বিক্ষোভ দেখান। যার ফলে ট্রেন চলাচল থমকে যায় কিছু ক্ষণের জন্য। এর পর রেলপুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক।ওই মহিলা কোথা থেকে এই শিশুটিকে নিয়ে আসলেন এবং কোথায় যাচ্ছিলেন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।