ব্যাট হাতে সেলিমের ক্রিকেট, অরিজিৎ-র ভোট, দুপুরে মুড়ি-ঘুগনি

0
327
salim arijit
salim arijit
ভোটের দুপুরে ব্যাট হাতে মাঠে নামলেন প্রার্থী সেলিম। স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন  অরিজিৎ সিং। এরমধ্যেই ভোটারদের প্রভাবিত করার জন্য কংগ্রেসের বিরুদ্ধে মুড়ি ঘুগনি রান্না করার অভিযোগ তুলেছে বিজেপি, তৃণমূল।
সব মিলিযে অন্য ছবি তৃতীয় দফার ভোটে। সকালে ভুয়ো এজেন্টকে হিড়হিড় করে টেনে বার করেছেন দুপুরে ব্যাট হাতে নেমে পড়েছেন মাঠে। ডোমকলে কর্মী সমর্থকদের সঙ্গে চুটিয়ে খেলেছেন ক্রিকেট। তিনি মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম। জানিযেছেন তৃণমূলের খেলা শেষ। সবমিলিয়ে জেতার ব্যপারে বেশ আত্মবিশ্বাস দেখিয়েছে মহম্মদ সেলিমকে। অন্যদিকে বাড়ি থেকে স্কুটিকে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন গায়ক  অরিজিৎ সিং। প্রীতম সিং প্রাইমারি স্কুলে ২৬ নম্বর পুথে স্ত্রী কোয়েলের সঙ্গে ভোটও দিয়েছেন অরিজিৎ।  এদিকে ভোট দিলেই ডিম ভাতের ব্যবস্থা করে চর্চায় কংগ্রেস। খড়গ্রাম বিধানসভার ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ আসলপুর বুথে ভোট দিলেই কংগ্রেসের তরফে চা-বিস্কুট, মুড়ি-ঘুগনি দেওয়া হচ্ছিল। তৃণমূল-বিজেপি অভিযোগ করেছে ভোটারদের প্রভাবিত করতেই কংগ্রেস খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে।