ব্রাজিলে জ্বলন্ত গাড়িতে পুড়ে মৃত ২২

0
176
ছবি সৌজন্যে : এক্স
ব্রাজিলের মিনাস গেরাইসে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঝলসে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ২২ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৩ জন। 
সংবাদমাধ্যম সূত্রের খবর, সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে এদিন রওনা দিয়েছিল বাসটি। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় মিনাস গেরাইসে এলাকায় হঠাৎ বাসটির টায়ার ফেটে যায়। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে উলটো দিক থেকে আসা একটি গাড়িকে ধাক্কা মারে বাসটি। এর পর ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে সেটির। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বাসে। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২২ জনের।এছাড়াও বাসে থাকা বাকি যাত্রীরাও আহত হয়েছেন। সব মিলিয়ে আহতের সংখ্যা ১৩।
দুর্ঘটনার খবর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও ফায়ার ব্রিগেড। জ্বলন্ত বাসের আগুন নিভিয়ে আহতদের উদ্ধার করে নিকটবর্তী তেওফিলো ওটিনি শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।