গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International ব্রিকস সামিট ছেড়ে দেশে প্রধানমন্ত্রী মোদী

    ব্রিকস সামিট ছেড়ে দেশে প্রধানমন্ত্রী মোদী

    0
    196

    রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ব্রিকস সামিট শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালেই পা রেখেছেন দিল্লি বিমানবন্দরে।

    বিশ্ব মানচিত্রে যে ভারতের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, মোদীর এই দুদিনের সফরে তারই প্রমাণ মিলেছে। রাশিয়া -ইউক্রেন যুদ্ধ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত, শান্তির পথে ফিরতে ফের একবার দিল্লির উপরেই ভরসা রাখতে চেয়েছেন রাষ্ট্রনেতারা। পাশাপাশি সীমান্ত সংঘাত থেকে গ্লোবাল সাউথ নিয়ে চিনকেও বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সামিটে শক্তিশালী ভারত দেখেছে বিশ্ব। আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার কাজানে পা রেখেছেন মোদী। বিমানবন্দরে রাজকীয়  অভ্যর্থনা জানানো হয়েছে তাঁকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। আলোচনার টেবিলে ওঠে এসেছে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। রণক্ষেত্রে যে সমস্যার সমাধান মেলে না সেই কথা ফের একবার মনে করিয়ে দিয়ে বন্ধু পুতিনকে শান্তির বার্তা দিয়েছেন তিনি। অন্যদিকে, আগামিদিনে দিল্লি-মস্কো বন্ধুত্ব আরও মজবুত করার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ব্রিকসের আলোচনায় উঠে এসেছে গাজা যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রসঙ্গ।হাই ভোল্টেজ এই সম্মেলনে আন্তর্জাতিক মহলের বিশেষ নজর ছিল মোদী-জিনপিং বৈঠকের উপর।