ব্রিটেনে লেবার পার্টির ঝড়, পরাজয় স্বীকার সুনকের

0
226
The storm of the Labor Party in Britain Sunak admits defeat
The storm of the Labor Party in Britain Sunak admits defeat
১৪ বছর পরে ক্ষমতার পালাবদল ব্রিটেনে। জনমত সমীক্ষার ফল সত্যি করে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টির ঝড়ে বিধ্বস্ত ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। 
প্রাথমিক ফল ঘোষণার পরে দেখা গিয়েছে, ম্যাজিক ফিগারের থেকে বেশি আসনে এগিয়ে রয়েছে কিয়ের স্টার্মারের দল। অন্যদিকে, ধরাশায়ী হয়েছে ঋষি সুনাকের দল।শুক্রবার সকালে কার্যত পরাজয় মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রতিদ্বন্দ্বী কিয়ের স্টার্মারকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, ব্রিটেনের জনতা খুব স্পষ্ট জনাদেশ দিয়েছেন। এই ফলাফল থেকে অনেক কিছু শিখতে হবে। অনেক ভাবনা চিন্তা করতে হবে। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের প্রধানমন্ত্রী কুরসি যাচ্ছে, সেটা নিশ্চিত। কিন্তু আগামী দিনে কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে তিনি থাকবেন কিনা, এখনও জানা যায়নি।ঋষি সুনাক জানিয়েছেন, ফলপ্রকাশের পর লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন। তারপরে ফিরে যাবেন নিজের ইয়র্কশায়ারের বাড়িতে। সূত্রের খবর, ইতিমধ্যেই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে লেবার পার্টি।কনজারভেটিভ পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী হেরে গিয়েছেন বলে খবর। তবে দলের ভরাডুবির দায় পুরোপুরি নিজের কাঁধে নিয়েছেন ঋষি সুনাক। অন্যদিকে, ফলপ্রকাশের পরে হবু প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার জানিয়েছেন, তারা জিতে দেখিয়ে দিয়েছেন।