
একই দিনে হুগলিতে যখন পুলিশের নেতৃত্বে চলেছে ফুটপাথ উচ্ছেদ অভিযান, ঠিক তখনই পুলিশ সেজে কেপমারির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশের পরই রাজ্যজুড়ে চলছে হকার উচ্ছেদ। সোমবারই ভদ্রেশ্বর থানা এলাকার চাপদানি টাউন আউট পোষ্টের জোনাল অফিসার রঞ্জন দাস পুলিশ কর্মীদের নিয়ে চাপদানির জিটি রোড সংলগ্ন ফুটপাত দখল কারিদের সরিয়েছে। এদিকে পুলিশ সেজে অভিনব কায়দায় কেপমারি উত্তরপাড়ায়।বৃদ্ধের দুটি আংটি নিয়ে চম্পট দিয়েছে তিন দুষ্কৃতী। জানা গিয়েছে, উত্তরপাড়ার বিবি স্ট্রীটের বাসিন্দা প্রদীপ সরকার সোমবার সকালে গঙ্গায় গিয়েছিলেন।সেখান থেকে দোকানে জিনিস কিনে বাড়ি ফেরার সময় একজন প্রদীপ সরকারের পাশে এসে দাঁড়িয়ে আই কার্ড দেখিয়ে আংটি ছিনতাই করে পালায়। ঘটনার সিসিটিভি দেখে তদন্তে নেমেছে পুলিশ।
