ভর্তুকি : ট্রাম্পকে আবারও চ্যালেঞ্জ মাস্কের

0
199
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভর্তুকি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে আবারও সংঘাতে জড়িয়ে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। এক্স হ্যান্ডলে মাস্ক পোস্ট করে জানিয়েছেন, অবিলম্বে যেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মানা হয়। আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে বলে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সুর চড়িয়েছেন টেসলাকর্তা ইলন মাস্ক।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটিকে‘বড় সুন্দর বিল বলে ব্যাখ্যা করছেন, সেটি আসলে আমেরিকায় কর এবং ব্যয় সংকোচনের জন্য তৈরি একটি অর্থবিল। তবে শুরু থেকেই এই বিলের ঘোর বিরোধী মাস্ক। ওই বিল নিয়ে চূড়ান্ত ভোটাভুটির আগে সোমবার স্থানীয় সময় অনুসারে মার্কিন সেনেটে আলোচনা হয়। তার পরেই বিলের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে সোশ্যাল মিডিয়ায় টেসলাকর্তার দাবি, দ্বিদলীয় রাজনৈতিক শক্তির বাইরে তৃতীয় বিকল্প তৈরি করতে হবে আমেরিকাকে। মাস্ক লিখেছেন, যদি ব্যয় সংক্রান্ত এই খ্যাপাটে বিলটি পাশ হয়, তবে পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে।
দেশে ডেমোক্র্যাট-রিপাবলিকান দলের বাইরে একটি বিকল্পের প্রয়োজন, যাতে সাধারণ মানুষ নিজেদের কণ্ঠস্বর খুঁজে পায়। কিছু সময় পরে প্রেসিডেন্ট ট্রাম্পও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মাস্ককে নিশানা করেন। তাঁর দাবি, মাস্ক যে পরিমাণ ভর্তুকি পেয়েছেন, তা হয়তো অতীতে আর কেউ পাননি। এই ভর্তুকি না-পেলে মাস্ককে হয়ত ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে।