ভাইফোঁটায় জনসংযোগ, উপনির্বাচনের প্রচারে সবপক্ষ

0
140

ভাইফোঁটায় জনসংযোগে শাসক বিরোধী সবপক্ষ। বাঁকুড়ার লক্ষ্মীসাগরের হরিণ্যাগুড়ি গ্রামে প্রচারে গিয়েছিলেন তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু।

সেখানেই গ্রামের আটচালা হরিমন্দিরে তৃণমূল প্রার্থীকে ফোঁটা দিয়েছেন মহিলারা। জনসংযোগের ফাঁকে ফাঁকে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ফোঁটা নিয়েছেন ফাল্গুনী সিংহবাবু। পিছিয়ে নেই বিজেপি প্রার্থীও। বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী তালডাংরায় নির্বাচনী কার্যালয়ে গিয়ে দলীয় কর্মীদের ফোঁটা দিয়েছেন। ফোঁটা দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ভাইফোঁটার অনুষ্ঠানে সামিল বামেরাও।

সিমলাপালের লক্ষ্মীসাগরে বাম নেতৃত্ব গণফোটার আয়োজন করেছিলেন সিপিএম প্রার্থী দেবকান্তি মহান্তি। দলের মহিলাকর্মীরা প্রার্থী এবং দলীয় নেতৃত্বকে ফোঁটা দেওয়ার পাশাপাশি পথচলতি মানুষকেও ফোঁটা দিয়েছেন।

ছবি  সৌজন্যে : নিজস্ব