গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ভাইফোঁটায় রকমারি মিষ্টি, ভিড় দোকানে 

    ভাইফোঁটায় রকমারি মিষ্টি, ভিড় দোকানে 

    0
    155
    কালীপুজোর পর ভাইফোঁটার সকাল থেকেই ভিড় মিষ্টির দোকানে। ভাইদের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করছেন বোনেরা।
    পারিজাত, চিত্রকূট, গোলাপ জাম, নিমকি থেকে ইউরোপীয় ধাঁচের ডেসার্টে মজেছেন শহর কলকাতার মিষ্টি প্রেমিকরা। তবে দোকানের ভিড় থেকে রেহাই দিতে কলকাতার একটি আভিজাত্য মিষ্টির দোকানে করা হয়েছে পাঁচমিশালি থালার সিস্টেম। ধান-দ্রুব্য সহ পাঁচমিশালী মিষ্টিতে প্যাকেজ কিনছেন অনেকেই। একইসঙ্গে চাহিদা রয়েছে সুগার ফ্রি মিষ্টিরও। পাশাপাশি সরপুরিয়া, কাঁচাগোল্লা, জলভরা, মালাই রোল-র মত ট্র্যাডিশনাল মিষ্টির পাশাপাশি বাজার মাতাচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি, চকোলেট সন্দেশের মতো ফিউশন মিষ্টি, পাশাপাশি ড্রাইফ্রুইট সিঙ্গারা।তবে সবকিছুকে টেক্কা দিয়েছে ঐতিহ্যের টান।কোনওটা কড়াপাক, কোনওটা বা নরম-দুধ, ক্ষীর, ছানা মিলেমিশে জিভে জল আনা স্বাদ হাজির হাতের নাগালে৷ বাঙালির বারোমাসে তেরো পার্বণ। আর প্রতি পার্বণে মিষ্টিমুখ অবশ্য পালনীয়৷ এদিকে মিষ্টি কেনার জন্য ভিড় প্রসিদ্ধ বিভিন্ন মিষ্টান্ন দোকানেও। ভাতৃদ্বিতীয় উপলক্ষে হরেক রকমের মিষ্টির সম্ভার সাজিয়ে রেখেছে তারা।
    যাতে কোনও  বোনেদের অসুবিধা না হয়। শঙ্খ মিষ্টি দিয়ে শঙ্খ ধ্বনি দিয়ে এবারের মিষ্টির ভাতৃদ্বিতীয় দিতে শুরু তাদের দোকানে।
    ছবি  সৌজন্যে : নিজস্ব